ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদূত হচ্ছেন নৌবাহিনীর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মোস্তাফিজুর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অপর এক প্রজ্ঞাপনে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমডোর মো. নিয়ামুল কবীরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এজন্য তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরান নিয়ে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলছে চীন

রাষ্ট্রদূত হচ্ছেন নৌবাহিনীর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান

প্রকাশিত : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬