ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

তেলসহ নিত্যপণ্যের সমস্যার সমাধান ৭ দিনে: বাণিজ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে

বাজারে তেলসহ যেসব পণ্য নিয়ে সমস্যা চলছে, তা আগামী ৭ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে আশা করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভার চামড়া শিল্প নগরীতে বিভিন্ন স্থাপনা ও সিইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

প্রায় এক মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট চলছে। রমজান উপলক্ষে সংকট আরও তীব্র হয়েছে। বিষয়টি স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হবে।’

বশিরউদ্দিন বলেন, ‘এবারের রমজানে বাজারে কোনো পণ্যের ঘাটতির সম্ভাবনা নেই।’

এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যেই খেজুর, ছোলাসহ রমজানে যত পণ্য আছে এবং যে সমস্যাগুলো আছে সবগুলোর দাম কমে আসবে। যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্য মজুদ আছে।

চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে উপদেষ্টার সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি তাদের সবার সাথে মতবিনিময় করেন।

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে মাহফিল থেকে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

তেলসহ নিত্যপণ্যের সমস্যার সমাধান ৭ দিনে: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫