ইরানের হামলার শঙ্কায় বাহরাইনে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দেওয়া এ সতর্কতায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, ইরান আগেও এ অঞ্চলের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের তেলবাহী তিনটি ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এরপরই এমন সতর্কতা আসল। তারা বলেছে, বাহরাইন থেকে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তাই সবাই যেন সেভাবে প্রস্তুত থাকেন।
বিবৃতিতে দূতাবাস এ ব্যাপারে বলেছে, “মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি বেশ জটিল রূপ নিয়েছে এবং হুট করেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।”
“মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের মনে করিয়ে দিচ্ছে যে, ইরান আগে বাহরাইনের বেসামরিক অবকাঠামো—এমনকি মানামার হোটেলগুলোকেও লক্ষ্যবস্তু করেছিল।”

ডেস্ক রিপোর্ট 






















