ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পবিপ্রবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স’ এর উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সোমবার (৭সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো: মাহিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম। সহ-সভাপতি মোছা: আরজুমান ও শাকলাইন মোস্তাক শাকিল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. নাজমুল হাসান, ড.রেজাউল ইসলাম,মো: আশিকুর রহমান, সহকারী অধ্যাপক আলী হায়দার,শিক্ষার্থী মো:রোহান সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপ- উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, আজ পবিপ্রবি’র ইতিহাসে অত্যন্ত আবেগঘন এবং আনন্দময় দিন। আজ আমরা একদিকে যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাণ – আমাদের নবাগত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছি, ঠিক তেমনি আমাদের স্নেহের বিদায়ী শিক্ষার্থীবৃন্দকে অশ্রুসজল নয়নে বিদায় সংবর্ধনা জানাচ্ছি। তোমরা তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে উওীর্ণ হয়ে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ,এই সবুজ চত্বরে পড়ার সুযোগ পেয়েছ।

তোমরা মনে রাখবে, বিশ্ববিদ্যালয়ের জীবন কেবল একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি নিজেকে নতুন করে চেনার এবং গড়ার ক্ষেএ। তিনি ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি গবেষণা,সহ শিক্ষা কার্যক্রম ও উদ্ভাবনী কাজে নিজেদের যুক্ত হবার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমাদের আজকের এই বিদায় কোন স্হায়ী বিচ্ছেদ নয় বরং এটি তোমাদের জীবনের নতুন দিগন্তে প্রবেশের শুরু। গত কয়েকটি বছর তোমরা এই ক্যাম্পাসের

ধুলোবালি,লেকপাড়,ক্লাসরুম আর ল্যাবরেটরিকে আপন করে নিয়েছিলে। তোমাদের মেধা ও শ্রম এ বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছে।কর্মক্ষেত্রে তোমাদের সততা,দক্ষতা এবং দেশপ্রেমের ওপরই নির্ভর করবে আমাদের এই প্রিয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে জ্ঞানভিওিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ।
উল্লেখ্য পবিপ্রবি’র রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর,নওগাঁ ও চাপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স(G RSA) এ আয়োজন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

পবিপ্রবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশিত : ০৯:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬