ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাজ্যে অভিবাসন-বিরোধী বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

ফ্রান্স থেকে অভিবাসনপ্রত্যাশীদের আগমন ঠেকানোর দাবিতে যুক্তরাজ্যে দুই দিন ধরে বিক্ষোভ হয়েছে। রাস্তা বন্ধ করে বিক্ষোভ করায় এর নিন্দা জানিয়েছে দেশটির সরকার। বিক্ষোভকারীদের আচরণকে গুণ্ডামির সৃঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন এক মন্ত্রী।

রোববার রাতে ইংল্যান্ডের উপকূলীয় শহর পোর্টসমাউথের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে কয়েকশ মানুষ। এর তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রী এমা রেনল্ডস বলেন, বিক্ষোভকারীদের আচরণ গুণ্ডাসুলভ।

এর আগে শনিবার ডোভার বন্দরেও একদল মুখোশধারী যান চলাচল ব্যাহত করে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা সেখানে নৌকা চলাচল বন্ধ করো স্লোগান দেন। তাদের এমন বিক্ষোভ এবং স্লোগানের মূল লক্ষ্য ছিল আশ্রয়প্রার্থীদের নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা নৌযান।

যুক্তরাজ্যে অভিবাসন-বিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬