ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

ক্রীড়া প্র্রতিবেদক: লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর আর্জেন্টিনার জন্য কতটা বড় শূন্যতা তৈরি করবে, তার হিসাব শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে করা কঠিন। দেশের অধিনায়ক, সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারকে হারানোর পাশাপাশি আর্জেন্টিনা হারাচ্ছে আরও একটি বড় সম্পদ—বিশ্বজুড়ে তার সবচেয়ে মূল্যবান ক্রীড়া-বাণিজ্যিক মুখ।

দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্পন্সর, সম্প্রচারক ও প্রীতি ম্যাচের আয়োজকদের সামনে এমন এক আকর্ষণ হাজির করতে পেরেছে, যা অন্য কোনো জাতীয় দলের ছিল না। সেটি হলো আকাশী-সাদা জার্সিতে মেসি।

আর্জেন্টিনার বর্তমান দলেও জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্তিনেজদের মতো তারকা আছেন। কিন্তু মেসির মতো বিশ্বজুড়ে সমান বাণিজ্যিক আবেদন এখনো কারও নেই। তার নামই ছিল আর্জেন্টিনা দলের ব্র্যান্ডভ্যেলুর সবচেয়ে বড় চালিকাশক্তি।

এর প্রথম ধাক্কা আসবে জার্সি বিক্রিতে। মেসির নাম ও ১০ নম্বর লেখা আর্জেন্টিনার জার্সি শুধু দেশটির সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বিশ্বের নানা প্রান্তে তা কিনতেন মেসিভক্তরা, যাদের অনেকেই আর্জেন্টিনার সমর্থকও নন। খুচরা জার্সি বিক্রির বড় অংশের অর্থ অবশ্য ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের কাছে যায়। তবু মেসির কারণে তৈরি হওয়া বিপুল চাহিদা আর্জেন্টিনা ব্র্যান্ডকে আরও শক্তিশালী করেছে এবং স্পন্সরদের সঙ্গে চুক্তির আলোচনায় এএফএর অবস্থানও মজবুত করেছে।

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা

প্রকাশিত : ১১:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬