ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

চাকসু ৬০০ ছাত্রীকে আত্মরক্ষায় প্রশিক্ষণ দেবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৬০০ ছাত্রীকে বিনামূল্যে ৫ দিনব্যাপী আত্মরক্ষার কৌশল শেখাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রনি, চাকসুর সাধারণ সম্পাদক সাইদ বিন হাবিব, ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদৌস রিতা।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রী দুটি করে প্রশিক্ষণ সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে মার্শাল আর্টসের মৌলিক কলাকৌশল, বিভিন্ন পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে।

প্রশিক্ষণটি পরিচালনা করবেন একজন নারী প্রশিক্ষক। ছাত্রীদের দৈনন্দিন জীবনে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখার বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এ বিষয়ে চাকসুর সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদৌস রিতা বলেন, এই আত্মরক্ষা প্রশিক্ষণটি ছাত্রীদের আরও আত্মবিশ্বাসী ও সাহসী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মনোবল দৃঢ় করাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা চাই, প্রতিকূল পরিস্থিতিতে একজন ছাত্রী যেন ভয় না পেয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও মৌলিক দক্ষতা অর্জন করতে পারেন।

তিনি আরও বলেন, প্রায় ৬০০ ছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রশিক্ষণের দুটি সেশন সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

চাকসু ৬০০ ছাত্রীকে আত্মরক্ষায় প্রশিক্ষণ দেবে

প্রকাশিত : ১২:৪৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬