ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

লিভারপুলের জার্সিতে নতুন স্পনসর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: লিভারপুলের জার্সিতে আসছে বড় পরিবর্তন। আগামী মৌসুম থেকে ক্লাবটির পুরুষ, নারী ও একাডেমি দলের জার্সির সামনের অংশে থাকবে টার্কিশ এয়ারলাইনসের লোগো। এ নিয়ে তুরস্কের বিমান সংস্থাটির সঙ্গে পাঁচ বছরের ৩০০ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছে লিভারপুল।

চুক্তিটি কার্যকর হবে ২০২৭ সালের ১ জুন থেকে। প্রতি মৌসুমে ৬০ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের এই চুক্তিকে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি জার্সি স্পনসরশিপ চুক্তি বলে মনে করছে লিভারপুল।

এর মধ্য দিয়ে ১৭ বছরের সম্পর্কের ইতি ঘটছে ব্রিটিশ বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে। তবে আগামী মৌসুম থেকেও তারা লিভারপুলের বৈশ্বিক অংশীদার হিসেবে কাজ করবে।

তুর্কিশ এয়ারলাইনসের সঙ্গে লিভারপুলের সম্পর্কের পেছনে রয়েছে বিশেষ এক ইতিহাসও। ২০০৫ সালে ইস্তাম্বুলে এসি মিলানকে হারিয়ে পঞ্চম ইউরোপিয়ান কাপ জিতেছিল লিভারপুল। সেই স্মরণীয় প্রত্যাবর্তনের সঙ্গে ইস্তাম্বুলের নাম জড়িয়ে থাকায় নতুন চুক্তিকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছে ক্লাবটি।

লিভারপুলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেন ল্যাটি বলেছেন, জার্সির সামনের অংশ ক্লাবটির ইতিহাসে বিশেষ জায়গা ধরে রেখেছে। টার্কিশ এয়ারলাইনসের প্রধান নির্বাহী আহমেত ওলমুস্তুরও লিভারপুলের সঙ্গে নতুন সম্পর্ককে স্বাগত জানিয়েছেন।

লিভারপুলের জার্সিতে নতুন স্পনসর

প্রকাশিত : ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬