গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিটটি বলেছে, মার্কিনিদের এমকিউ-১ ড্রোনটি হরমুজে শনাক্ত ও ধ্বংস করা হয়। এতে ব্যবহার করা হয় নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তবে বিপ্লবী গার্ডের এ দাবির ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

ডেস্ক রিপোর্ট 






















