ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ফিরোজ আলম সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বাউফলের কৃতি সন্তান, ঢাকা ওয়াসার তও্বাবধায়ক প্রকৌশলী মো: ফিরোজ আলমকে বাউফলের সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর বিদ্যালয় পরিদর্শক মো: সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। স্মারক নং বশিবো/ বিঅ/২০২৬/৩১০ তাং০১/০৯/২৬. মো: ফিরোজ আলম বাউফলের মদনপুরা ইউনিয়নের মাছপাড়া গ্রামের মো:এ মহিউদ্দিন মাতব্বরের পুত্র। তিনি সর্বস্তরের জনগণের নিকট দোয়া কামনা করেছেন। এদিকে এক অভিনন্দন বার্তায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (BNSR) এর সভাপতি মো: আনিসুর রহমান আনিস।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,মো: ফিরোজ আলম কর্মক্ষেত্রে তিনি অত্যন্ত নির্ভীক ও দায়িত্বশীল। তার মতো একজন দূরদর্শী, প্রজ্ঞাবান ও সজ্জন মানুষকে সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে পেয়ে আমরা আনন্দিত। সফল প্রকৌশলী হিসেবে ফিরোজ আলম যেমন মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তেমনি তার জ্ঞানদীপ্ত নেতৃত্ব ও উন্নয়নমুখী চেতনা এ প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

ফিরোজ আলম সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি

প্রকাশিত : ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬