ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পবিপ্রবিতে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিভাগীয় চেয়ারম্যানদের ভিসির নির্দেশনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের বিভাগগুলোর শিক্ষা ও গবেষণার মান সমুন্নত রাখতে বিভাগীয় চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কনফারেন্স কক্ষে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, ট্রেজারার প্রফেসর ড. অতিকুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হলে শিক্ষার পাশাপাশি গবেষণার মান বাড়াতে হবে। প্রতিটি বিভাগকে গবেষণাবান্ধব পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে মনোযোগী হতে হবে।”

পাকুয়াখালী গণহত্যা দিবসে পিসিসিপির স্মরণ ও আলোচনা সভা

পবিপ্রবিতে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিভাগীয় চেয়ারম্যানদের ভিসির নির্দেশনা

প্রকাশিত : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬