ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে। নিহত এলাহী পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ইয়াসিন দা দিয়ে বাবাকে কুপিয়ে আহত করেন। পরে ঘটনাস্থলেই এলাহীর মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনকে আটক করে। পরে এলাহীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু করে পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুনের ঘটনায় ইয়াসিনকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে।

ফের ফিফার সভাপতি হতে চান ইনফান্তিনো

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত : ০৭:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬