ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর বীরগঞ্জে মৈত্রী সেতুর উদ্বোধনে যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হলো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুলপুর বালিয়া নদীর ওপর নবনির্মিত মৈত্রী সেতুটি উদ্বোধনে দীর্ঘ প্রায় ১ যুগ পর সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নসহ উপজেলার লাখ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হলো।

১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাতীয় উদ্যান সিংড়া শালবন সংলগ্ন বৌদির মোড় বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির উদ্বোধন করেন।

এ সময় বাস্তবায়নকারী এলজিইডির উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানান, সেতুটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ১২/১৩ বছর ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের লাখ লাখ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সরকারের সু-দৃষ্টিতে ২ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে সেতুটি পুনরায় নির্মাণ করে চালু করায় দীর্ঘদিনের অচলাবস্থা ও যোগাযোগের অবসান হলো। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে উপজেলা শহরের সঙ্গে যোগাযোগে দীর্ঘ পথ কমে সহজ হওয়ায় জনগণ চরম উপকৃত হলো।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক ভিপি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য বাবু সুভাষ দাস, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদল সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন প্রমুখ।

এ সময় দুই ইউনিয়নের পেশাজীবিরা সহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

দিনাজপুর বীরগঞ্জে মৈত্রী সেতুর উদ্বোধনে যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হলো

প্রকাশিত : ১২:০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬