ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ইউনাইটেডে খেলা চাপের হলেও উপভোগ করছেন লামেন্স

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর দ্রুতই নিজেকে মানিয়ে নিয়েছেন সেন লামেন্স। ক্লাবটির হয়ে খেলার চাপ থাকলেও সেটি উপভোগই করছেন বেলজিয়ান গোলরক্ষক। তার কাছে ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে খেলাটাই সবচেয়ে উপভোগের বিষয়।

‘ইউনাইটেডে এসে আমার খেলার ধরন বদলায়নি। তবে মানুষের নানা মতামতের সামনে মানসিকভাবে শক্ত থাকতে হয়, আত্মবিশ্বাসও রাখতে হয়। সবার জন্য বিষয়টি সহজ নয়,’ বেলজিয়ান সংবাদমাধ্যম হেট বেলাং ভান লিমবুর্গকে বলেছেন লামেন্স।
ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও বেলজিয়ামের হয়ে নেশন্স লিগ—দুই প্রতিযোগিতায় খেলাকেই একইভাবে দেখেন ২৪ বছর বয়সী এই গোলরক্ষক। তার ভাষায়, ‘প্রিমিয়ার লিগের সব ম্যাচ খেলতে আমার ভালো লাগে। প্রিমিয়ার লিগ, নেশন্স লিগ—কোনোটাকেই আলাদা মনে হয় না।’গত মৌসুমে ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রিমিয়ার লিগের ট্রান্সফার অব দ্য সিজন পুরস্কারও জিতেছিলেন লামেন্স। রয়্যাল অ্যান্টওয়ার্প থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরে ইউনাইটেডে যোগ দেওয়া এই গোলরক্ষক প্রথম মৌসুমে লিগে ৩২ ম্যাচ খেলে ৭৯টি সেভ ও আটটি ক্লিনশিট রেখেছিলেন।

চলতি মৌসুমেও ইউনাইটেডের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে খেলছেন লামেন্স। জাতীয় দলের হয়ে থিবো কোর্তোয়ার অনুপস্থিতিতে নিজেকে এখন বেলজিয়ামের এক নম্বর গোলরক্ষক মনে করছেন তিনি।
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটি রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ইউনাইটেডে খেলা চাপের হলেও উপভোগ করছেন লামেন্স

প্রকাশিত : ০৩:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬