ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

কিরণ রাওয়ের দৃষ্টিতে প্রেম ও বৈবাহিক সম্পর্ক যেমন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

সময় বদলানোর পাশাপাশি আধুনিক মানুষের জীবনযাপন, প্রেম ও বৈবাহিক সম্পর্কের সমীকরণে এসেছে বড় পরিবর্তন। যেসব সামাজিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে একসময় খোলামেলা আলোচনা ছিল প্রায় নিষিদ্ধ, আজকের নতুন প্রজন্ম সেসব নিয়ে কথা বলছে বেশ নির্দ্বিধায়।

বিশেষ করে ব্যক্তিগত স্বাধীনতা, প্রেম ও শারীরিক সম্পর্ক নিয়ে তরুণদের চিন্তা-ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। এবার এই আধুনিক সম্পর্কের বৈচিত্র্য ও গতিপথ নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র পরিচালক কিরণ রাও।

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এর অন্তর্ভুক্ত তার পরিচালিত একটি গল্প নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় আধুনিক প্রেম ও সম্পর্কের ধরন নিয়ে কথা বলেন কিরণ। তার মতে, ‘পূর্ববর্তী প্রজন্মের তুলনায় বর্তমান তরুণ-তরুণীরা নিজেদের ইচ্ছে, অনুভূতি ও চাওয়া-পাওয়া প্রকাশে অনেক বেশি স্বাবলম্বী ও স্বাধীন।’

অনেকেই হয়তো আজকালকার প্রজন্মকে শুধুই ‘বেপরোয়া’ বলে মনে করেন, কিন্তু কিরণ রাও এই ধারনার সাথে একমত নন। তার কথায়, ‘আজকের তরুণদের মধ্যে নিজেদের মনের ভাব প্রকাশ করার অদম্য স্বাধীনতা রয়েছে। একই সঙ্গে নিজের পছন্দ অনুযায়ী সঙ্গী বা সম্পর্কের ধরন বেছে নেওয়ার মানসিক সাহসও তারা অর্জন করেছে।’

বিয়ের আগে শারীরিক সম্পর্কের প্রসঙ্গটি টেনে কিরণ রাওয়ের ভাষ্য, ‘আমাদের সময়ে সামাজিক প্রত্যাশার একটি সুনির্দিষ্ট গণ্ডি বাঁধা ছিল। সেই সময়ে বিয়ের আগে শারীরিক সম্পর্ক গড়ে তোলাকে সমাজ সহজভাবে মেনে নিত না। এমনকি বৈবাহিক সম্পর্কের বাইরে অন্য কারও সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়াও বেশ কঠিন চোখে দেখা হতো।’

জনপ্রিয় সংবাদ

ইউনাইটেডে খেলা চাপের হলেও উপভোগ করছেন লামেন্স

কিরণ রাওয়ের দৃষ্টিতে প্রেম ও বৈবাহিক সম্পর্ক যেমন

প্রকাশিত : ০২:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬