ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস: তদন্ত কমিটি গড়ল যুব মন্ত্রণালয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

প্রশ্ন ফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

শনিবার (১০ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-১ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার শূন্যপদে জনবল নিয়োগের জন্য ১০ অক্টোবর তারিখে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে।

এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা বাতিল করা হয়েছে উল্লেখ করে আদেশে বলা হয়, এ বিষয়ে সুষ্ঠুভাবে তদন্তকার্য সম্পাদন করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। কমিটির সদস্যসচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার উপসচিব।

এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ফিন্যান্স অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট অধিশাখার যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং) কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।

কমিটিকে তদন্ত প্রতিবেদন আগামী তিন কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, তদন্ত কমিটি যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ১১তম গ্রেডে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার শূন্যপদে নিয়োগের নিমিত্ত ১০ অক্টোবর তারিখ অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত নিয়োগ কমিটির সদস্য, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, অভ্যন্তরীণ ও বহিঃস্থ সহায়তাকারীদের জবানবন্দি গ্রহণ এবং পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়ে তদন্ত করে মন্ত্রণালয়ে দাখিল করবে।

কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও এতে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পূজাসামগ্রীর দাম বৃদ্ধিতে স্থবির পুরান ঢাকার দুর্গাপূজার কেনাবেচা

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস: তদন্ত কমিটি গড়ল যুব মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬