ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ি নারায়ন মন্দিরে মহালয়া উপলক্ষে চন্ডীপাঠ, গর্ভধারিনণী পূজা বস্ত্র দান ও পুরস্কার বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: শুভ মহালয়া উপলক্ষে গর্ভধারিণীর পূজা, মাতৃ সম্মেলন, বস্ত্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মহালয়া উদ্‌যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখর সেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, পার্বত্য জেলা পরিষদের সদস্য রিপল চাকমা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।
অনুষ্ঠানে চণ্ডীপাঠসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এই সময়ে শুভ মহালয়া উপলক্ষে দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে ।

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ৮২ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব

খাগড়াছড়ি নারায়ন মন্দিরে মহালয়া উপলক্ষে চন্ডীপাঠ, গর্ভধারিনণী পূজা বস্ত্র দান ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ০৯:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬