ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

চুনারুঘাটে ৮২ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি: শরতের শিশির আর কাশফুলের সমারোহে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হবিগঞ্জের চুনারুঘাটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) ষষ্ঠী পূজার মাধ্যমে চুনারুঘাট পৌরসভাসহ উপজেলার ৮২টি পূজা মণ্ডপে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হবে। ২১ অক্টোবর (বুধবার) বিজয়াদশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সরেজমিনে দেখা গেছে, মন্দিরগুলোতে শেষ মুহূর্তের কারুকাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগরেরা। মাটির ফিনিশিং, রঙে-বেরঙের নকশা ও প্রতিমা শুকানোর কাজ চলছে দিন-রাত জুড়ে। কারিগরদের নিখুঁত হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবীর রূপ।
পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা জানান, চুনারুঘাট উপজেলায় প্রতিমা তৈরির কারিগর সংকট থাকায় অনেক মণ্ডপের প্রতিমা নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারসহ বিভিন্ন জেলা থেকে অর্ডার দিয়ে আনিয়ে নেওয়া হচ্ছে। এদিকে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করেছে।
জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিল উপজেলা বিএনপির

চুনারুঘাটে ৮২ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব

প্রকাশিত : ১০:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬