ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বার এক্সামে ফেল করার তথ্য স্বীকার যুক্তরাষ্ট্রের প্রেস সচিবের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও বার এক্সামে পাস করেননি যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব ক্যাটি জাকারিয়া। বিভিন্ন সংবাদমাধ্যম তথ্যটি সামনে নিয়ে আসার পর জাকারিয়া স্বীকার করেছেন তিনি পরীক্ষায় ফেল করেছিলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফক্স নিউজের সাক্ষাৎকারে যুক্ত হন জাকারিয়া। তখন তাকে উপস্থাপক সিন হ্যানিটি জিজ্ঞেস করেন, “আপনি পিপারডাইন ল স্কুলে পড়েছেন। কিন্তু আপনি বার এক্সামে উত্তীর্ণ হননি, সঠিক?”

জবাবে জাকারিয়া বলেন, “হ্যাঁ সঠিক।” তাকে তখন উপস্থাপক জিজ্ঞেস করেন আপনি কি এরপর আর এ পরীক্ষা দিয়েছেন? দ্বিতীয়বার বা তৃতীয়বার? জবাবে তিনি বলেন, “না আমি আর বার এক্সাম দেইনি।”

এরআগে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানান, জাকারিয়া যুক্তরাষ্ট্রের বার এক্সামে পাস করেননি।

নতুন প্রেস সচিব হিসেবে যোগ দেওয়ার পর জাকারিয়া গত সপ্তাহে প্রথমবারের মতো প্রেস ব্রিফিংয়ে আসেন। তিনি নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেন। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তাকে ‘অ্যাটর্নি’ হিসেবে অভিহিত করেন।

চলতি সপ্তাহে একটি সংবাদমাধ্যম এ নিয়ে প্রথম খবর প্রকাশ করে। তারা জানায়, জাকারিয়া কখনো আইন প্র্যাকটিস করেননি।

জনপ্রিয় সংবাদ

বার এক্সামে ফেল করার তথ্য স্বীকার যুক্তরাষ্ট্রের প্রেস সচিবের

প্রকাশিত : ০২:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬