ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ১১ অক্টোবর তাকে ফাঁসিতে ঝুলিয়ে এ দণ্ড কার্যকর করা হয়। তবে তিনি ইরানের নয়, ইরাকি নাগরিক।

২৮ বছর বয়সী ওই যুবকের নাম মোহাম্মদ নাবিল। গত ১১ অক্টোবর রাস্তের লাকান কারাগারে দণ্ডটি কার্যকর করা হলেও ইরান আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এটির ঘোষণা দেয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরানওয়্যার।

মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, মোহাম্মদ নাবিল ইরাকের হাদিথার বাসিন্দা ছিলেন। তাকে ২০২৫ সালের আগস্টে ফুমান থেকে ইরানের গোয়েন্দারা গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের আগে তিনি ইরানে অবৈধভাবে প্রবেশ করেন এবং দেশটির একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, গ্রেপ্তারের পর মোহাম্মদ নাবিলকে দীর্ঘ পাঁচ মাস ইরানি গোয়েন্দা সংস্থার বন্দিশালায় আটকে রাখা হয়। এ সময় তার ওপর তীব্র শারীরিক নির্যাতন চালানো হয়।

আটক থাকা অবস্থায় তিনি সৌদি আরব বা সৌদি সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার দাবি অস্বীকার করেন। তিনি জানান, নিজের ধর্মীয় বিশ্বাস এবং কার্যক্রমের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত : ০৩:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬