ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সাবেক এমপির বাসা দখল করে আশ্রম বানানো মিষ্টি গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৩৮৩ বার দেখা হয়েছে

অবশেষে টাঙ্গাইলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাড়িতে থাকা মানসিক ভারসাম্যহীনদের ঠিকানা হলো সরকারি আশ্রমে। অপরদিকে বাড়ি দখলকারী কথিত সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ।

রোববার (৯ মার্চ) রাত ১১টার দিকে মানসিক ভারসাম্যহীনদের ময়মসিংহ ও গাজিপুরের কাসিমপুর পাঠানো হয়।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি রুহুল আমিন শরীফ জানান, নারী মানসিক ভারসাম্যহীনদের গাজিপুরের কাশিমপুর সরকারি মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে। এছাড়া পুরুষদের সরকারিভাবে ময়মনসিংহ মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে।

অপরদিকে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা একটি অভিযোগ দায়ের করেন বাড়ি দখলের ও চাঁদাবাজির। তারই ভিত্তিতে আজ রাতে অভিযান চালিয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেফতার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ভুয়া নাম দিয়ে ফেসবুক আইডি ব্যবহারকারী গ্রেফতার

সাবেক এমপির বাসা দখল করে আশ্রম বানানো মিষ্টি গ্রেফতার

প্রকাশিত : ১১:১৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫