ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

নাশকতা ও সহিংসতা প্রতিরোধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মহানগরে ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় ছয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগরে ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে

চট্টগ্রামে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে

প্রকাশিত : ১২:০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬