ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

এবার চামড়ার দাম বেশি : বাণিজ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৩৪৯ বার দেখা হয়েছে

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আধাপচা চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চলছে।

রোববার (৮ জুন) রাত ৮টার দিকে পুরান ঢাকার পোস্তা এলাকা ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছরের তুলনায় এবার চামড়ার দাম বেশি। আধা পচা চামড়ার দাম কম হবে, এটাই স্বাভাবিক। সোশ্যাল ও মেইনস্ট্রিম মিডিয়ায় চামড়ার দাম নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার পরামর্শে আমরা এ বছর চামড়া সংরক্ষণ ও মজুতের ব্যবস্থা করেছি।

এ সময় তার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর কোরবানির ঈদের সময় রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬০-৬৫ টাকা আর ঢাকার বাইরে ৫৫-৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে মৌসুমি বিক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন না আড়তদাররা।

জনপ্রিয় সংবাদ

ফাইনালে কি থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী?

এবার চামড়ার দাম বেশি : বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০১:১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫