ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঢাকা কাস্টমস অফিস শুক্রবার ও শনিবার খোলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৪১৯ বার দেখা হয়েছে

দুর্যোগ পরবর্তী অন্তর্বর্তীকালীন আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে শুক্রবার ও শনিবার অফিস খোলা থাকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

বুধবার (২২ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

চিঠিতে বলা হয়েছে, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা কাস্টমস হাউস শুল্কায়ন টিম ও এর অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দুর্যোগ পরবর্তী অন্তর্বর্তীকালীন আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী ২৪-২৫ অক্টোবর (শুক্রবার ও শনিবার) অফিস খোলা থাকবে। নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে আমদানি করা পণ্য রাখা হয়। আগুনে সেখানকার প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ৩৯ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আব্দুল গফুর’ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা কাস্টমস অফিস শুক্রবার ও শনিবার খোলা

প্রকাশিত : ০৯:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫