ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিতর্ক যেন পিছু ছাড়ছে না কপিল শর্মার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না জনপ্রিয় ভারতীয় কৌতুক অভিনেতা কপিল শর্মার। গত মাসে কানাডায় খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের হুমকির পর এবার মুম্বাই শহরে নতুন করে হুমকির মুখে পড়েছেন তিনি।

এবার তাকে হুমকি দিয়েছে মহারাষ্ট্রের কট্টরপন্থী রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। অভিযোগ, কপিল তার অনুষ্ঠানে মুম্বাই শহরকে ‘বোম্বে’ বা ‘বম্ববাই’ বলে সম্বোধন করেছেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে দলটি।

এমএনএসের মুখপাত্র অমেয় খোপকারের দাবি, কপিল শর্মা ইচ্ছাকৃতভাবে মুম্বাইয়ের নাম বিকৃত করছেন। তাদের প্রশ্ন, চেন্নাই, বেঙ্গালুরু বা কলকাতার নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারলে মুম্বাইয়ের ক্ষেত্রে কেন এই সমস্যা? এই আচরণকে তারা ‘মুম্বাইকে অপমান’ বলে মনে করছেন।

এর আগে গত আগস্টে কপিল শর্মা খলিস্তানিদের হুমকির মুখে পড়েছিলেন। কানাডায় তার বিলাসবহুল ক্যাফেতে একাধিকবার হামলা চালানো হয়েছিল। তাকে কানাডায় ব্যবসা বন্ধ করে মুম্বাই ফিরে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। যদিও সেই গোষ্ঠীটি ছিল খলিস্তানি, আর এবার হুমকি এসেছে মহারাষ্ট্রের রাজনৈতিক দল থেকে, যারা কপিলকে সতর্ক করেছে তার উচ্চারণের জন্য।

কপিলকে উদ্দেশ্য করে অমেয় খোপকার বলে, ‘কপিল আপনি অনেকদিন ধরেই মুম্বাইয়ে কাজ করছেন। মুম্বাই তার কর্মভূমি। এখানকার মানুষরা তাকে ভীষণ ভালোবাসে। যে শহরের মানুষরা তাকে আপন করে নিয়েছে সেই শহরকে এইভাবে অপমান করে কী করে? আমি আবারও বলছি, যদি ভুল করে বলেন তাহলে এখনই নিজেকে শুধরে নিন।’

কপিলের উদ্দেশ্যে নবনির্মাণ সেনার মুখপাত্র আরও বলেন, ‘আমি আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি, ভবিষ্যতে এমন ভুল করবেন না। শুধু আপনি নন, আপনার অনুষ্ঠানে যেই আসুক না কেন তাদের বলবেন সঠিক উচ্চারণ করতে। যদি এর অন্যথা হয় তাহলে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে আপনাকে।’

কপিল শর্মার পক্ষ থেকে এখনো এই হুমকির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তিনি কি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার দাবি মেনে নেবেন, নাকি এই বিতর্ক নতুন মোড় নেবে—সেটাই এখন দেখার বিষয়।

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জে দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১

বিতর্ক যেন পিছু ছাড়ছে না কপিল শর্মার

প্রকাশিত : ১০:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫