ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

‘মাসুদ রানা’র ধামাকা ‘ও দরদী কি মাছ’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

আসছে ঈদের সিনেমার মিছিলে রয়েছে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত ‘মাসুদ রানা’। এবার প্রকাশ পেল এর প্রথম আইটেম সং। গানটির নাম ‘ও দরদী কি মাছ’। মঙ্গলবার সন্ধ্যায় তা প্রকাশ পেতেই দর্শক-শ্রোতাদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস।

জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়। ধামাকা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় পপ-রক তারকা মিলা।

পর্দায় গানটির সাথে রাসেল রানা ও অবন্তিকা রহমানের জমকালো পারফরম্যান্স ও নাচের কোরিওগ্রাফি দর্শকদের নজর কেড়েছে। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন লিঙ্কন রায় চৌধুরী।

গানটির মিউজিক প্রোগ্রামিং করেছেন মুম্বাইয়ের কেডি এবং মিক্স ও মাস্টারিংয়ের কাজ হয়েছে মুম্বাইয়ের প্লেহেড স্টুডিওতে রূপজিৎ দাশের তত্ত্বাবধানে। এছাড়া গিটার ও ম্যান্ডোলিন বাজিয়েছেন জাকিরুদ্দিন খান এবং সিনেমাটোগ্রাফিতে ছিলেন সাইফুল ইসলাম শাহীন।

সৈকত নাসির পরিচালিত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মাঝে বেশ কৌতূহল ছিল, যা এই আইটেম গান প্রকাশের পর আরও বহুগুণ বাড়িয়ে দিল।

এই চলচ্চিত্রে কেন্দ্রীয় গোয়েন্দা ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে গ্ল্যামার ও ভরপুর অ্যাকশন নিয়ে হাজির হবেন চিত্রনায়িকা পূজা চেরী এবং ‘অবনিতা’ চরিত্রে দেখা যাবে সৈয়দা তিথি অমনিকে। এ ছাড়া সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিমসহ আরও অনেকে।

জনপ্রিয় সংবাদ

‘মাসুদ রানা’র ধামাকা ‘ও দরদী কি মাছ’

প্রকাশিত : ০১:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬