ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

প্রধানমন্ত্রী নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

বগুড়ার বাঘোপাড়া এলাকায় ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন ২০২৬) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে নয়নের চিকিৎসা শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

উল্লেখ্য, মো. নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়ার বাসিন্দা এবং বিএনপির একজন কর্মী। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়ন পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন।

পানছড়ির দুর্গম পাহাড়ে বিজিবির মানবিক সেবা: ফ্রি চিকিৎসা ক্যাম্প ও নলকূপ স্থাপন

প্রধানমন্ত্রী নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন

প্রকাশিত : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬