ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

রোনালদো-মেসি খেলবেন একই দলে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ক্যারিয়ারের শেষ লগ্নে এসে সতীর্থ হতে চলেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবারের মতো তারা একই দলে খেলতে যাচ্ছেন। সাবেক সতীর্থের বিদায়ী ম্যাচে খেলার আমন্ত্রণ পেয়েছেন বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার।

মেসি ও রোনালদো একসঙ্গে খেলবেন কার্লোস তেভেজের সঙ্গে। বছরের শেষ দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য বিশেষ ম্যাচ আয়োজন করা হচ্ছে।

টিওয়াইসি স্পোর্টসের মার্সেলো পালাসিওসের প্রতিবেদন অনুযায়ী, একসময়ের সতীর্থ হুয়ান রোমান রিকেলমে বর্তমানে বোকা জুনিয়র্সের প্রেসিডেন্ট। তার আগ্রহে তেভেজকে বিশেষ ম্যাচের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হবে।

বোকার সঙ্গে তিন মেয়াদে খেলেছেন তেভেজ। ফুটবল থেকে অবসর নেওয়ার পাঁচ বছর পর ডিসেম্বরে লা বোম্বানেরা স্টেডিয়ামে তাকে শ্রদ্ধা জানানো হবে।

৭ সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু

রোনালদো-মেসি খেলবেন একই দলে

প্রকাশিত : ০১:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬