ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দীঘিনালার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জোন কমান্ডার আল আমিন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং পাহাড়ি জনপদে শান্তি-সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে দীঘিনালার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে যান। এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।
পরিদর্শনকালে জোন কমান্ডার বলেন, দীঘিনালা জোন এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিভিন্ন ধর্মীয় উৎসবে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও কুশল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি

দীঘিনালার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জোন কমান্ডার আল আমিন

প্রকাশিত : ১০:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬