নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জলঢাকায় মানুষ ও গবাদী পশুকে বাচাঁতে চলন্ত ট্রাক খাদে।
২১শে অক্টোবর বুধবার বিকালে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের বড়াই বাগানের সামনে
বগুড়া-ট ১১-০৭৯৯ নাম্বারের ট্রাকের এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকের ড্রাইভার রাব্বী হোসেন জানান, আমি বালু ভর্তি ট্রাক নিয়ে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন কালীগঞ্জ বাজারে বালু আনলোড করে আমার গন্তব্যে যাওয়ার পথে এই জায়গায় পৌঁছালে ব্যাটারী চালিত অটো ভর্তি মানুষ এবং তার পাস দিয়ে গরু ও ছাগল নিয়ে এক লোক রাস্তা পার হচ্ছিল ।
এ সময় আমার চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছিল। তখন আমি মানুষের প্রাণ এবং গবাদী পশুকে বাচাঁতে গিয়ে চলন্ত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেইন রাস্তা সংলগ্ন খাদে পরে যাই। এতে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হলেও আমি মানুষ ও গবাদিপশুর প্রান বাঁচাতে পেরেছি। এ জন্য আমার খুব ভালো লাগছে।
এ ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শী সামসুল আলম বলেন, ড্রাইভারের দক্ষতার কারনে অল্পের জন্য ৭/৮ জন মানুষের প্রাণ, ৩টি গরু ও ৩টি ছাগল প্রাণ রক্ষা পেয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















