ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ পেতেই আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকাকে নবম ব্যালন ডি’অর হাতে নিতে লড়তে হবে রদ্রি, কিলিয়ান এমবাপের মতো তারকাদের সঙ্গে। তবে জিনেদিন জিদান অন্য সবাইকে ছাপিয়ে মেসিকেই বেছে নিলেন। তার মতে, এই বছর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের প্রভাব উপেক্ষা করার মতো নয়।

ফ্রান্সের কোচ মেসির প্রার্থিতার পক্ষেই শুধু কথা বলেননি, তিনি নিশ্চিত করেছেন তার সুযোগ থাকলে তাকেই বারবার ভোট দিতেন। তিনি বলেন, ‘আমি মেসিকে ১০০ বার ভোট দেবো।’ ইন্টার মায়ামি ফরোয়ার্ডকে সমর্থন দেওয়া নিয়ে নিজের ব্যাখ্যা দিলেন জিদান, ‘আমি মনে করি লোকেরা সত্যিই বুঝতে পারে না, ৩৯ বছর বয়সে এসেও বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকা কতটা দুর্দান্ত ব্যাপার।’

মেসির হাতে আরেকটি ব্যালন ডি’অর ওঠার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জিদান, ‘মেসি যদি পুরস্কারটি জেতে, আমি আশ্চর্য হবো না।’ ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার নিয়ে বিতর্কের ইতিও টেনে দিলেন তিনি, ‘সর্বকালের সেরা কে, এই বিতর্ক নিয়ে যদি এখনও কারও সন্দেহ থাকে, সত্যি কথা বলতে সে ফুটবল সমাজে থাকার যোগ্য নয়।’

মেসির সঙ্গে এবারের ৩০ জনের তালিকায় আছেন বিশ্ব ফুটবলের আরও একঝাঁক তারকা। পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাব থেকে জায়গা পেয়েছেন একাধিক খেলোয়াড়। লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হলান্ডও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবশেষ ২০২৩ সালে তিনি ব্যালন ডি’অর জিতেছিলেন। দুই বছর পর মনোনয়ন তালিকায় ফিরে আবারও বাজিমাত করেন কি না, দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।

মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান

প্রকাশিত : ০৯:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬