ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “প্রধানমন্ত্রী ঘোষিত নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে ১ কোটি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠানো হবে। বর্তমান সরকার দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যাতে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কর্মীদের সর্বোচ্চ চাহিদা বজায় থাকে।”

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থান কেন্দ্র ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ আর কখনোই অবৈধ পন্থায় বিদেশ যাওয়ার মতো আত্মঘাতী ও ঝুঁকিপূর্ণ পথ বেছে নেবে না। যারা অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করে বা দালালের মাধ্যমে প্রতারণা করে, তাদের পরিণতি অত্যন্ত কঠিন হয়। দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং বৈধ উপায়ে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পথ সুগম করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।”

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায় থেকে শ্রমিকদের সঠিক প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে বিদেশে পাঠানো হবে, যাতে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে এবং কোনো শ্রমিক যেন প্রতারণার শিকার না হন।

এর আগে আনসার ভিডিপি একাডেমিতে পৌঁছে মন্ত্রী একটি ফলজ বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে একাডেমির গার্মেন্টস কারখানা, প্যান্ট্রিসহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানসহ আনসার-ভিডিপির বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা

দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত : ০৭:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬