ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

এমবাপে রিয়ালের মাসসেরা ফুটবলার হয়ে যে বার্তা দিলেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: নতুন মৌসুমের শুরুতেই নিজের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের ইঙ্গিত দিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ ক্লাবটির হয়ে চমৎকার সূচনার পর আগস্ট মাসের সেরা খেলোয়াড় হিসেবে ‘মাহু ফাইভ স্টার’ পুরস্কার জয় করে নিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

আগস্ট মাসে ৩টি লা লিগা ম্যাচ খেলেছেন কিলিয়ান এমবাপে। সবকটিতেই ছিলেন মূল একাদশে। এই তিন ম্যাচে গোল করেন ৪টি। আর তিন ম্যাচেই জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

পুরস্কার গ্রহণের পর ক্লাবের অফিসিয়াল ক্যামেরার সামনে নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলেন এমবাপ্পে। তিনি বলেন, ‘আমরা নতুন মৌসুম খুব ভালোভাবে শুরু করেছি এবং আশা করি আগামী শনিবারেও এই ধারা বজায় থাকবে। আমি বিশ্বাস করি, এই মৌসুমে আমরা অনেক বড় সাফল্য অর্জন করতে পারব।’

দলের নতুন খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার বিষয়ে তিনি যোগ করেন, ‘নতুন নতুন মুখ দেখা সবসময়ই আনন্দের। তারা রিয়াল মাদ্রিদের জার্সির সম্মান রক্ষায় দারুণ উন্মুখ। আমরা সবাই চেষ্টা করেছি নতুনরা যেন খুব দ্রুত দলের সাথে মানিয়ে নিতে পারে, যাতে আমরা একই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারি।’

আগামী ১৩ সেপ্টেম্বর লা লিগার পরবর্তী ম্যাচে রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

পাঁচ বছর ভাঙা সেতু, এখন ভাসমান পথেই চার গ্রামের স্বস্তি

এমবাপে রিয়ালের মাসসেরা ফুটবলার হয়ে যে বার্তা দিলেন

প্রকাশিত : ০৯:৫৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬