ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। সকাল ৯টা থেকে এনটিআরসিএ কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। ভাইভার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের আগে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে পরীক্ষার সিডিউল।

রোববার (৪ অক্টোবর) এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। এসব কাগজের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত এক সেট ফটোকপিও জমা দিতে হবে।

এ ছাড়া নির্ধারিত নমুনা অনুযায়ী অভিজ্ঞতার সনদ, সব যোগদানপত্র ও নিয়োগপত্র, এমপিওভুক্তি ও এ-সংক্রান্ত কাগজপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। এনটিআরসিএ কার্যালয়ের ঠিকানা ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০।

অভিজ্ঞতার সনদ অবশ্যই বর্তমানে কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে দিতে হবে। এতে প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, বর্তমান পদ, কর্মস্থলের নাম ও ইআইআইএন নম্বর, ইনডেক্স নম্বর, বেতন গ্রেড, প্রার্থিত পদ এবং ৮ম নিয়োগ পরীক্ষার রোল নম্বর উল্লেখ করতে হবে।

অভিজ্ঞতার সনদে শিক্ষকতার অভিজ্ঞতার ধারাবাহিক বিবরণও দিতে হবে। সেখানে কর্মরত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ইআইআইএন নম্বর, পদ, বেতন গ্রেড, ইনডেক্স নম্বর, প্রথম এমপিওভুক্তির তারিখ, এমপিওভুক্তির পর শিক্ষকতার অভিজ্ঞতা এবং প্রশাসনিক দায়িত্বসহ মোট অভিজ্ঞতার তথ্য উল্লেখ করতে হবে।

মৌখিক পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইট ও টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৩৫ শিক্ষক-কর্মচারীকে শুনানিতে তলব

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত : ১০:০০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬