ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

৩৫ শিক্ষক-কর্মচারীকে শুনানিতে তলব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

এমপিওভুক্তি, বকেয়া বেতন পরিশোধ, এমপিও বন্ধ ও ছাড়করণসহ বিভিন্ন জটিলতা নিয়ে ৩৫টি আবেদন-মামলার শুনানি হবে আগামী ৭ অক্টোবর। সংশ্লিষ্টদের নিয়োগ ও চাকরিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওই শুনানিতে উপস্থিত থাকতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে রোববার (৪ অক্টোবর) জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠি অনুযায়ী, ৭ অক্টোবর সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ভবন-৩-এর ষষ্ঠ তলায় শুনানি অনুষ্ঠিত হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত আপিল কমিটি শুনানি নেবে। সংশ্লিষ্টদের নিয়োগসহ চাকরিসংক্রান্ত তথ্য যাচাই করে এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধ বা ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এ শুনানির আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, শুনানিতে অংশ নেওয়ার সময় সংশ্লিষ্টদের বক্তব্যের সমর্থনে যুগ্মসচিব (মাধ্যমিক-২ অনুবিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন, সূচিপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে আনতে হবে।

শুনানির তালিকায় দেশের বিভিন্ন জেলার স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রভাষক, অধ্যক্ষ, সহকারী অধ্যাপক, সহকারী গ্রন্থাগারিক, অফিস সহকারী, অফিস সহায়ক, আয়া, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।

তালিকায় লালমনিরহাটের আনন্দবাজার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সরকার, কুমিল্লার আলেকান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. রেজাউল করিম, বগুড়ার জামথল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান এবং চট্টগ্রামের পশ্চিম বাঁশখালী উপকূলীয় (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ জাকিরের নাম রয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ, কক্সবাজার, শরীয়তপুর, রাজশাহী, বরিশাল, চাঁদপুর, যশোর, নরসিংদী, দিনাজপুর, কুষ্টিয়া, সুনামগঞ্জ, ভোলা, ফেনী, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, গাইবান্ধা, নড়াইল, বরগুনা ও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও শুনানির তালিকায় রয়েছেন।

তালিকায় সদ্য জাতীয়করণ হওয়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর নামও রয়েছে। এর মধ্যে নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, রাউজান কলেজ এবং কয়েকটি সরকারি আদর্শ কলেজের শিক্ষক-কর্মচারী রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে উপস্থাপিত নথি ও নিয়োগসংক্রান্ত তথ্য যাচাইয়ের পর এমপিওভুক্তি, বকেয়া পাওনা, এমপিও বন্ধ বা ছাড়করণের বিষয়ে আপিল কমিটি সিদ্ধান্ত নেবে।

জনপ্রিয় সংবাদ

৩৫ শিক্ষক-কর্মচারীকে শুনানিতে তলব

৩৫ শিক্ষক-কর্মচারীকে শুনানিতে তলব

প্রকাশিত : ১১:০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬