ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চকবাজারে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাইয়ুম (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী আব্দুল কাইয়ুম জানান, কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত কাইয়ুম হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত কাইয়ুম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তগ্রামের মো. খোকন মিয়ার ছেলে। সে রাজধানীর চকবাজারের ওই প্লাস্টিক কারখানাতেই বসবাস করত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা

চকবাজারে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১২:০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬