ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০হাজার টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাবিবুর রহমান (৩০) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চুনারুঘাট উপজেলার বদরগাজী এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গালিব চৌধুরী। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান উপজেলার পঞ্চাশ এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বদরগাজী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিধান অনুযায়ী অবৈধভাবে বালু তোলার অপরাধে হাবিবুর রহমানকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল সহায়তা করে। ইউএনও মোহাম্মদ গালিব চৌধুরী জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযানে হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৬:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬