ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সোনারগাঁও র‍্যাম্প ও ইটিসি চালু হবে ডিসেম্বরের মধ্যেই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ পার্ক এলাকায় অবস্থিত সোনারগাঁও এন-২ র‍্যাম্পের নির্মাণকাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। একই সময়ের মধ্যে এক্সপ্রেসওয়েতে আধুনিক টোল আদায় ব্যবস্থা ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে প্রকল্পের মাসিক অগ্রগতি সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি, চলমান নির্মাণকাজ ও বিভিন্ন প্রতিবন্ধকতা পর্যালোচনা করা হয়। এতে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মোহাম্মদ আবদুর রউফ জানান, প্রধানমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে তিনি সোনারগাঁও এন-২ র‍্যাম্পের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে র‍্যাম্পটি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

প্রকল্পের ইউটিলিটি অপসারণ ও স্থানান্তরের কাজ দ্রুত শেষ করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুটের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন ও অপসারণ প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শেখ আহমেদ শাফি সভায় জানান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ওয়াসা ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। ব্যয় সাশ্রয় করে ইউটিলিটি স্থানান্তর ও প্রতিস্থাপনের চেষ্টা চালাচ্ছে ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

ইউটিলিটি স্থানান্তরের অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত সমাধানে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের নির্দেশ দেন সেতু বিভাগের সচিব।

সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ প্রকল্পের অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেন। কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন সোনারগাঁও এন-২ র‍্যাম্পের নির্মাণকাজে গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করার নির্দেশ দেন।

এ ছাড়া সরকারি নির্দেশনার আলোকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে সেতু বিভাগের সচিব নির্ধারিত সময়সীমা ও গুণগত মান বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করতে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

মাধ্যমিক শিক্ষকদের দক্ষতা যাচাইয়ে মাঠে নামছে ঢাকা বিশ্ববিদ্যালয়

সোনারগাঁও র‍্যাম্প ও ইটিসি চালু হবে ডিসেম্বরের মধ্যেই

প্রকাশিত : ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬