কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে শাপলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালের সামনে লালন অনুসারীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বুধবার (২১ অক্টোবর) দাউদকান্দির ধর্মপ্রাণ তৌহিদি জনতা ও নাস্তিক মুরতাদ প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, লালন অনুসারীরা পাঁচ ওয়াক্ত নামাজ অস্বীকারকারী, মাদক ও জুয়ায় আসক্ত, অশ্লীলতা, পতিতাবৃত্তি সংস্কৃতির নামে লালনবাদ ধর্মের প্রচার করছে তারা । তারা সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলমানদের নাস্তিক বানানোর পাঁয়তারা করছে তাদের কোন ধর্ম নেই,তারা নাস্তিক ও কাফের।
দেশে কাদিয়ানীরা যেমন শেষ নবীকে বিশ্বাস না করায় তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে তেমনি লালন অনুসারীদেরও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। বক্তারা আরো বলেন ,তাদের সাথে মুসলমানদের কোন আত্মীয়তা করা যাবে না। তারা মেলার নামে মদ গাজা অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকে। এ সময় বক্তব্য রাখেন, দাউদকান্দি নাস্তিক মুরতাদ প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা এনামুল হক হক্কানী, নুরুল হুদা আনসারী, মাওলানা ইজহার, মাওলানা আবু মুসা, মাওলানা জাহাঙ্গীর, পরিচালনা করেন মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 






















