ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নওগাঁর মান্দায় ইউ’পি চেয়ারম্যানের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দায় শারদীয় দুর্গাপূজার মহানবমীর সন্ধ্যায় ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে অবস্থিত এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজামণ্ডপগুলো হলো—বিষ্ণুপুর, চকশৈল্যা, সরকারপাড়া, রহিমপুর, দক্ষিণ পারশিমলা, পারশিমলা রাধাগোবিন্দ, খোদ্দ বান্দাইখাড়া, চক্রামপুর, শহরবাড়ি, কর্ণভাগ, কয়লাবাড়ি ও নহলাকালুপাড়া দুর্গামন্দির।
পরিদর্শনকালে চেয়ারম্যান এস এম গোলাম আজম পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় তার সঙ্গে ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান এস এম গোলাম আজম বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করাই আমাদের ঐতিহ্য। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
স্থানীয়রা জানান, পূজার আনন্দ ভাগাভাগি করতে জনপ্রতিনিধির এমন উপস্থিতি আয়োজকদের উৎসাহিত করেছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, ধর্মীয় উৎসবে জনপ্রতিনিধিদের এ ধরনের অংশগ্রহণ ও সহযোগিতা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখে।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ১৬ সাংবাদিক পেলেন ৮ লাখ টাকার অনুদান

নওগাঁর মান্দায় ইউ’পি চেয়ারম্যানের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত : ০৫:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬