ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

হেড কোচকে ঘিরে ধোঁয়াশার মধ্যেই আর্সেনালের বিপক্ষে ম্যাচে বায়ার্ন অধিনায়ককে হারাতে হলো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ভাইরাসজনিত সংক্রমণের কারণে অসুস্থ বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ত কোম্পানি। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে তাকে ডাগআউটে পাবে না বলেই মনে করছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। বুধবার গানারদের স্বাগত জানানোর আগে অধিনায়ককেও তারা হারাল।

পরিবারের এক সদস্যের মৃত্যুর কারণে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে থাকবেন না জশুয়া কিমিচ। বায়ার্ন এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে, ‘নিকট আত্মীয়ের মৃত্যুর কারণে জশুয়া কিমিচ আর্সেনালের বিপক্ষে আজকের ম্যাচের স্কোয়াডে নেই। তার পরিবারের পক্ষ থেকে আমরা তার ব্যক্তিগত গোপনীয়তা ও শোকের প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি এবং এনিয়ে কোনো ধরনের অনুসন্ধান ও প্রতিবেদন না করা হোক। এই গভীর শোকাবহ সময়ে জশুয়া কিমিচের পাশে থাকছে পুরো এফসি বায়ার্ন।’

এর আগে কোম্পানির অনুপস্থিতিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বায়ার্নের সহকারী কোচ অ্যারন ডাঙ্কস। তিনি জানান, কোম্পানিকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে। কখনও কখনও ব্যথা অনুভব করছেন তিনি। কবে নাগাদ পুরোপুরি সুস্থ হবেন, তা এখনও নিশ্চিত নয়।

ডাঙ্কস বলেন, কোম্পানির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বুধবারের ম্যাচের আগে তিনি ফিরতে পারবেন কি না, তা সময়ের সঙ্গে বোঝা যাবে। তবে মাঠে উপস্থিত থাকতে না পারলেও দূর থেকে দলের সঙ্গে যোগাযোগ রাখার ব্যবস্থা করেছে বায়ার্ন।

এর আগে গত শনিবার বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে ৬-১ গোলের বড় জয়ের ম্যাচেও পুরোপুরি স্বাভাবিক ছিলেন না কোম্পানি। অসুস্থতা ও নিতম্বের সমস্যার কারণে বেশির ভাগ সময় তাকে বেঞ্চে বসে থাকতে দেখা যায়। ওই ম্যাচে সাইডলাইনে খেলোয়াড়দের নির্দেশনা দেওয়ার দায়িত্ব সামলান সহকারী কোচরা। আর্সেনাল ম্যাচে ডাগআউটে তিনি না থাকলে ডাঙ্কস নেবেন দায়িত্ব।

জনপ্রিয় সংবাদ

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে সংকটে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত।

হেড কোচকে ঘিরে ধোঁয়াশার মধ্যেই আর্সেনালের বিপক্ষে ম্যাচে বায়ার্ন অধিনায়ককে হারাতে হলো

প্রকাশিত : ১২:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬