ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৩২৫ বার দেখা হয়েছে

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন হলেন- ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা। অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এছাড়া মারাত্মক আহত হয়েছেন ফাহাদ মাহমুদ ফারাবী নামে এক যুবক। তিনি নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘন কুয়াশার মধ‍্যে হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত হন।

এছাড়া একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

প্রকাশিত : ১২:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫