ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বেরোবি ছাত্রদলের কার্যক্রম শুরু আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১০৪ বার দেখা হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন নবগঠিত কমিটির সভাপতি মো. ইয়ামিন।

কবর জিয়ারত ও মোনাজাত শেষে নবগঠিত কমিটির সভাপতি মো. ইয়ামিন বলেন, আজ আমরা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির কার্যক্রম শুরু করেছি। বাংলার নিপীড়িত নিষ্পেষিত মানুষের সুপারহিরো, আমাদের গর্ব শহীদ আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ তার বীরত্বে সম্মানিত ও গর্বিত। তার আদর্শ, ত্যাগ এবং বীরত্বের মূল্যবোধ আমরা হৃদয়ে ধারণ করবো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আবু সাঈদ গেট ও আবু সাঈদ হল প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো।

তিনি বলেন, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময়ই শহীদ আবু সাঈদের পরিবারের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে সৎ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক রাজনীতি করে আসছে এবং শিক্ষার্থীদের বিরক্ত করে এমন কোনো কাজ কখনো করেনি, ভবিষ্যতেও করবে না। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও দেশের কল্যাণে আমরা সব সময় নিজেদের নিয়োজিত রাখবো। আমরা বেরোবিয়ানদের মধ্যে ঐক্য সৃষ্টি করবো এবং ছাত্র রাজনীতিতে একটি উজ্জ্বল ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবো।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জুন বেরোবি শাখা ছাত্রদলের সর্বশেষ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। দীর্ঘ পাঁচ বছর পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক এই নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

বেরোবি ছাত্রদলের কার্যক্রম শুরু আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে

প্রকাশিত : ০৯:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫