ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জাতীয়করণের আশ্বাসে ইবতেদায়ি শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৪১৯ বার দেখা হয়েছে

দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদরাসা বিভাগ) মাসুদুল হক এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

এসময় শিক্ষকদের অন্যান্য দাবি এ বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে যুগ্ম সচিব বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেয়া হবে।

তিনি আরও বলেন, ইবতেদায়ি শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়। এটি নিয়ে কাজ চলছে। এর সঙ্গে আরও বিষয় যোগ করা হয়েছে।

এর আগে দুপুর দুইটার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যুগ্ম সচিব এসব তথ্য জানান। এমন ঘোষণা আসার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। তাদের কেউ কেউ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন।

এর আগে গত ১৯ জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। জাতীয়করণের দাবি‌র অংশ হিসেবে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে ২৬ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা।

এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশবিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে, লা‌ঠিচার্জ করে। এরপর শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা।

গতকাল দাবি বাস্তবায়নের ঘোষণার আলটিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। আলটিমেটাম শেষ হওয়ার আগেই আজ দুপুরে সচিবালয় থেকে ডাক পড়ে তাদের।

বিএনপির হাতেই সবচেয়ে নিরাপদ ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ: সংসদে অর্থমন্ত্রী

জাতীয়করণের আশ্বাসে ইবতেদায়ি শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

প্রকাশিত : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫