ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

জমি নিয়ে বিরোধে কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত ১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৮৭ বার দেখা হয়েছে

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়পার্ক গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে তছিমুদ্দিনের দুই ছেলে আব্দুল কুদ্দুস ও মাহাবুরের মধ্যে প্রায় ১০ শতাংশ জমির সীমানা নিয়ে বিরোধ আসছিলে। সকালে ওই জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহাবুর ও তার ছোট ভাই মান্নানসহ পরিবারের কয়েকজন সদস্য দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুল কুদ্দুসের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে গেলে তার ছেলে রাসেলও গুরুতর আহত হন। আহত অবস্থায় আব্দুল কুদ্দুস ও তার ছেলে রাসেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে আব্দুল কুদ্দুস মারা যান। তার ছেলে রাসেল এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানিয়েছে পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

সরকারি দলের নেতাদের সম্পদ জেলে থাকলেও বেড়েছে কয়েক গুণ

জমি নিয়ে বিরোধে কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রকাশিত : ০১:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬