ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

‘ডন ৩’ ছেড়ে বিপাকে রণবীর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বলিউডের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি থেকে শাহরুখ খানের সরে যাওয়া এবং রণবীর সিংয়ের স্থলাভিষিক্ত হওয়া নিয়ে আলোচনা কম হয়নি। তবে এবার সেই আলোচনা রূপ নিয়েছে আইনি ও আর্থিক সংঘাতে। ‘ডন ৩’ প্রজেক্ট থেকে রণবীর সিং সরে দাঁড়ানোর পর প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে বড়সড় দ্বন্দ্বে জড়িয়েছেন এই অভিনেতা।

অভিযোগ উঠেছে, রণবীরের কারণে প্রযোজনা সংস্থার প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফারহান আখতারের পরিচালনায় ‘ডন ৩’ ছবির জন্য রণবীর সিংকে চূড়ান্ত করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলেছে। কিন্তু সম্প্রতি এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন রণবীর।

আর এতেই চটেছে প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট। তাদের দাবি, রণবীর যখন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন, তখন ছবির শিডিউলিং, লোকেশন রেকি এবং টেকনিক্যাল নানা খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে।

প্রযোজনা সংস্থার দাবি অনুযায়ী, প্রি-প্রোডাকশন পর্যায়ে যে ৪০ কোটি টাকা খরচ হয়েছে, তার দায়ভার রণবীর সিংকেও নিতে হবে। এই আর্থিক ক্ষতি পূরণ না হওয়ায় বিষয়টি এখন আইনি মোড় নিয়েছে। এক্সেল এন্টারটেইনমেন্টের মতে, অভিনেতা শেষ মুহূর্তে সরে যাওয়ায় তাদের সমস্ত পরিকল্পনা থমকে গিয়েছে।

রণবীরের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন অভিনেতা হিসেবে যেকোনো প্রজেক্ট থেকে সরে আসার পূর্ণ অধিকার তার রয়েছে। প্রজেক্টের প্রাথমিক পর্যায়ে তিনি রাজি থাকলেও, পরবর্তী সময়ে চিত্রনাট্য বা অন্যান্য কারিগরি বিষয়ে অনেক পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনের সঙ্গে একমত হতে না পেরেই তিনি সরে দাঁড়িয়েছেন।

জনপ্রিয় সংবাদ

‘ডন ৩’ ছেড়ে বিপাকে রণবীর

প্রকাশিত : ১২:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬