ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রাম থেকে দুই কেজি ৮শ’ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত ২ টার দিকে সীমান্তবর্তী  বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে বিস্ফোরক এর চালানটি আটক করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার রাতে বেনাপোল বিজিবি ক্যাম্পের স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তা উপর থেকে এক কেজি ৪শ‘ গ্রাম বিস্ফোরক পাউডার ও এক কেজি ৪শ‘ গ্রাম পটাশ বিস্ফোরক পাউডার উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত বিস্ফোরকের সিজার মূল্য ৭ লাখ টাকা বলে বিজিবি জানায়।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন, বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

প্রকাশিত : ০৪:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬