ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সিটিজেন চার্টার হালনাগাদের নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানকে সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) হালনাগাদ করে ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে হালনাগাদ তথ্য ওয়েবসাইটে প্রকাশের প্রমাণ হিসেবে স্ক্রিনশটসহ প্রতিবেদন আগামী ২৪ জুনের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

রোববার (২১ জুন) এক বার্তায় এ তথ্য জানায় কারিগরি শিক্ষা অধিদপ্তর।

বার্তায় বলা হয়, সরকারের সচিবালয় নির্দেশমালা অনুযায়ী সর্বসাধারণকে আরও উন্নত সেবা প্রদান এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানের সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) প্রণয়ন ও ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক।

এ নির্দেশনার আলোকে অধিদপ্তরাধীন সব প্রতিষ্ঠানকে তাদের সিটিজেন চার্টার হালনাগাদ করে ওয়েবসাইটে প্রকাশ করতে বলা হয়েছে। পাশাপাশি প্রকাশিত সিটিজেন চার্টারের প্রমাণ হিসেবে স্ক্রিনশট সংযুক্ত করে প্রতিবেদন apa.det1@gmail.com ই-মেইল ঠিকানায় আগামী ২৪ জুন অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর আশা প্রকাশ করেছে, এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সেবার মান ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে এবং নাগরিকরা প্রয়োজনীয় তথ্য ও সেবা সহজে গ্রহণ করতে পারবেন।

দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে মোবাইল কোর্টে জরিমানা

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সিটিজেন চার্টার হালনাগাদের নির্দেশ

প্রকাশিত : ০৬:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬