ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় তদন্তকারী কর্মকর্তা ও কো-অর্ডিনেটর নিয়োগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থায় তদন্তকারী কর্মকর্তা ও কো-অর্ডিনেটর পদে দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। তাদেরকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আলমগীরকে তদন্তকারী কর্মকর্তা পদে এবং মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরীকে কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এ নিয়োগ কার্যকর হবে।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তাদের অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডে একযোগে অর্ধ-শতাধিক স্থানে আগুন হামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় তদন্তকারী কর্মকর্তা ও কো-অর্ডিনেটর নিয়োগ

প্রকাশিত : ০৮:৩২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬