দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মাদক নিরোধে দুমকি উপজেলা বনাম বাকেরগঞ্জ উপজেলার মধ্যে জমকালো আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগষ্ট) বিকেলে দুমকি সরকারি জনতা কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আব্দুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত খেলাটির উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ড.এবিএম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার এস এম নঈম জাহান, দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক মোঃ আফজাল হোসেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী, দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন ও দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান।
এ সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, দুমকি ও বাকেরগঞ্জ উপজেলার ক্রীড়া অনুরাগী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি ফুটবল খেলায় দুমকি উপজেলা ফুটবল দল বাকেরগঞ্জ উপজেলা ফুটবল দলকে ৩-০
গোলে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দদের ক্রেস্ট উপহার দেয়া হয়।

ডেস্ক রিপোর্ট 






















